কক্সবাজারের উখিয়ার পালংখালি সীমান্তের বেড়িবাঁধ থেকে মাদক কারবারিদের পেলে যাওয়া ৪ লাখ ৮০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪) বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন।
তিনি বলেন, সাম্প্রতি উখিয়া ব্যাটালিয়ন (৬৪) বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে সংবাদ পাওয়া যায়। এমন ঘটনায় টহল জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র সীমান্ত এলাকায় বিশেষ টহলদল কাটাখাল নামক স্থানে অবস্থান করে। পরে মিয়ানমার থেকে ৭ জন ব্যক্তিকে মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের উপর আসলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত মাদক চোরাকারবারীরা চারটি কাপড়ের কালো ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল উক্ত ব্যাগ তল্লাশী চালিয়ে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে, উক্ত এলাকাটি আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন মালামাল পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
তিনি আরও বলেন, মাদক চোরাকারবারীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
এবং এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়রী করে উদ্ধার ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।




মন্তব্য করুন