হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুজিববর্ষের নতুন ঘরে ঈদ করবে উখিয়ার ২২০টি ভূমিহীন পরিবার!

ইমরান আল মাহমুদ

ইমরান আল মাহমুদ

রবিবার, ২৪ এপ্রিল ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন

ইমরান আল মাহমুদ:
মুজিববর্ষের নতুন ঘরে ঈদ করবে উখিয়া উপজেলার ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২হাজার ৯শ ৪জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মুজিববর্ষের উপহার স্বরূপ নতুন ঘর ও জমি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০ টি অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারও পাবে মুজিববর্ষের এ ঘর। সাথে বিদ্যুৎ সহ নানা সুযোগ সুবিধাও দেওয়া হবে এসব পরিবারকে।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,” সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষের ঘর ও জমি প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার ১নং জালিয়াপালং ইউনিয়নে ২৮টি,২নং রত্নাপালং ইউনিয়নে ৩০টি,৩নং হলদিয়াপালং ইউনিয়নে ২০টি,৪নং রাজাপালং ইউনিয়নে ১০০টি ও ৫নং পালংখালী ইউনিয়নে ৪২টি ভুমিহীন পরিবার পাবে মুজিববর্ষের ঘর ও জমি।”

তিনি আরও বলেন,”নতুন ঘর পাওয়া ২২০টি পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রীর ১টি করে প্যাকেট বিতরণ করা হবে। প্যাকেটে থাকবে ২ কেজি ছোলা,১ কেজি মুড়ি,১ কেজি খেজুর,১ লিটার তেল,দেড় কেজি চিনি,পেয়াজ,মসলা দুধসহ ইফতার সামগ্রী।
এছাড়া আলাদা ভাবে দেওয়া হবে ২টি পাতিল, ১ টি কড়াই, ১টি ফ্লোরম্যাট,১ টি মশারীসহ কিচেন ও অন্যান্য সামগ্রীর একটি করে প্যাকেটও সাথে দেওয়া হবে।”

উল্লেখ্য,গত ৯ এপ্রিল মুজিববর্ষের নতুন ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় তিনি কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন ।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মুজিববর্ষের নতুন ঘরে ঈদ করবে উখিয়ার ২২০টি ভূমিহীন পরিবার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুজিববর্ষের নতুন ঘরে ঈদ করবে উখিয়ার ২২০টি ভূমিহীন পরিবার!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ | প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ: মুজিববর্ষের নতুন ঘরে ঈদ করবে উখিয়া উপজেলার ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২হাজার ৯শ ৪জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মুজিববর্ষের উপহার স্বরূপ নতুন ঘর ও জমি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০ টি অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারও পাবে মুজিববর্ষের এ ঘর। সাথে বিদ্যুৎ সহ নানা সুযোগ সুবিধাও দেওয়া হবে এসব পরিবারকে। উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন," সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষের ঘর ও জমি প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার ১নং জালিয়াপালং ইউনিয়নে ২৮টি,২নং রত্নাপালং ইউনিয়নে ৩০টি,৩নং হলদিয়াপালং ইউনিয়নে ২০টি,৪নং রাজাপালং ইউনিয়নে ১০০টি ও ৫নং পালংখালী ইউনিয়নে ৪২টি ভুমিহীন পরিবার পাবে মুজিববর্ষের ঘর ও জমি।" তিনি আরও বলেন,"নতুন ঘর পাওয়া ২২০টি পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রীর ১টি করে প্যাকেট বিতরণ করা হবে। প্যাকেটে থাকবে ২ কেজি ছোলা,১ কেজি মুড়ি,১ কেজি খেজুর,১ লিটার তেল,দেড় কেজি চিনি,পেয়াজ,মসলা দুধসহ ইফতার সামগ্রী। এছাড়া আলাদা ভাবে দেওয়া হবে ২টি পাতিল, ১ টি কড়াই, ১টি ফ্লোরম্যাট,১ টি মশারীসহ কিচেন ও অন্যান্য সামগ্রীর একটি করে প্যাকেটও সাথে দেওয়া হবে।" উল্লেখ্য,গত ৯ এপ্রিল মুজিববর্ষের নতুন ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় তিনি কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×