হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০১:০৬ অপরাহ্ন


নোয়াখালী, ১৬ আগস্ট – বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ নামে একটি সংগঠনের জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

হান্নান মাসউদ বলেন, আমাদেরকে মূলা ধরিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে চুক্তি করে ড. মুহাম্মদ ইউনূস সেইফ এক্সিট নিতে চেয়েছেন। সবগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ দিয়েছেন।

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জুলাই যোদ্ধা সবাই একেকজন দেশদ্রোহী। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে সরকার আমাদের ফাঁসিতে ঝুলাতে চায়। অনেকে আমাদের বলে আমরা নাকি জুলাইয়ের গাদ্দার! জুলাইয়ের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান ইন্টেরিম সরকার।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে, সে সংবিধানকে বৈধতা দেওয়া হয়েছে ১০৬ নম্বর অনুচ্ছেদের অধীনে। কিন্তু ১০৬ নম্বর অনুচ্ছেদের অধীনে তাকে কিন্তু নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। সরকার এখন গর্তে ঢুকে গেছে; ভাবছে সেইফ এক্সিট কীভাবে নেবে। তারপর রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে আবার ১০৬ অনুচ্ছেদে নতুন একটা বিধি যুক্ত করে হাইকোর্টের রায় এনে একটা নির্বাচন দিবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] নোয়াখালী, ১৬ আগস্ট – বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ নামে একটি সংগঠনের জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।হান্নান মাসউদ বলেন, আমাদেরকে মূলা ধরিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে চুক্তি করে ড. মুহাম্মদ ইউনূস সেইফ এক্সিট নিতে চেয়েছেন। সবগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ দিয়েছেন।জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জুলাই যোদ্ধা সবাই একেকজন দেশদ্রোহী। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে সরকার আমাদের ফাঁসিতে ঝুলাতে চায়। অনেকে আমাদের বলে আমরা নাকি জুলাইয়ের গাদ্দার! জুলাইয়ের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান ইন্টেরিম সরকার।তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে, সে সংবিধানকে বৈধতা দেওয়া হয়েছে ১০৬ নম্বর অনুচ্ছেদের অধীনে। কিন্তু ১০৬ নম্বর অনুচ্ছেদের অধীনে তাকে কিন্তু নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। সরকার এখন গর্তে ঢুকে গেছে; ভাবছে সেইফ এক্সিট কীভাবে নেবে। তারপর রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে আবার ১০৬ অনুচ্ছেদে নতুন একটা বিধি যুক্ত করে হাইকোর্টের রায় এনে একটা নির্বাচন দিবে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×