হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন


কুমিল্লা, ১৭ আগস্ট – কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারের চাপায় শিশু মেয়েসহ এক নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হন এর তিন যাত্রী।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশু কন্যা মারা যায়। মহাসড়কের পাশের খাদে পানি থাকায় পাইভেটকারটি পানিতে পড়ে যায় এবং প্রাইভেটকারের ৩ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। গাড়িটি আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ১৭ আগস্ট – কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারের চাপায় শিশু মেয়েসহ এক নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হন এর তিন যাত্রী।শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশু কন্যা মারা যায়। মহাসড়কের পাশের খাদে পানি থাকায় পাইভেটকারটি পানিতে পড়ে যায় এবং প্রাইভেটকারের ৩ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। গাড়িটি আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×