হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ন


ঢাকা, ১৮ আগস্ট – গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করায় অভিনেতা আরশ খানকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ তকমা দিয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী।

এই ঘটনায় আরশ খান নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আরশ তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, “গত বছর এক দলের কর্মীরা অনলাইনে আমাকে প্রচণ্ড উত্যক্ত করেছে। আর এই বছর জুতা দিয়ে বরণ করলো আরেক দল। সম্পর্ক বদলে গেলো একটি পলকে।”

স্ট্যাটাসে আরশ খান নিজের বেড়ে ওঠা, শিক্ষা জীবন ও রাজনৈতিক পরিবেশের প্রভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি লেখেন, “১৯৯৩ সালের ফেব্রুয়ারীর ২ তারিখ আমার জন্ম। স্কুল জীবনে জন্ম তারিখ পরিবর্তন করে দেওয়া হলো যেন সরকারি চাকরি পাওয়া যায় সহজে। এরপর শিখলাম সম্পর্ক, ধর্ম, ইতিহাস। কিন্তু আমার শিক্ষা জীবনের ২৩ বছরে দেখলাম শুধু বদলাচ্ছে সরকার, বদলাচ্ছে বই, বদলাচ্ছে ইতিহাস। আমার দেশে ইতিহাস না জানার দায় শুধু আমার নয়, দায় শিক্ষা বোর্ড, দায় স্কুল-কলেজ-ইউনিভার্সিটির।”

সবশেষ এ অভিনেতা তরুণ প্রজন্মের প্রতি এক ধরনের হতাশাও প্রকাশ করেন। তাদের উদ্দেশে তিনি লিখেছেন—“আমার অনুজদের প্রতি একটাই উপদেশ, তোমরা সুযোগ পেলেই বিদেশে চলে যেও। নিজের মতো জীবন গড়ে নিও। এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই।”

এনএন/ ১৮ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ আগস্ট – গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করায় অভিনেতা আরশ খানকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ তকমা দিয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী।এই ঘটনায় আরশ খান নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই।আরশ তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, “গত বছর এক দলের কর্মীরা অনলাইনে আমাকে প্রচণ্ড উত্যক্ত করেছে। আর এই বছর জুতা দিয়ে বরণ করলো আরেক দল। সম্পর্ক বদলে গেলো একটি পলকে।”স্ট্যাটাসে আরশ খান নিজের বেড়ে ওঠা, শিক্ষা জীবন ও রাজনৈতিক পরিবেশের প্রভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।তিনি লেখেন, “১৯৯৩ সালের ফেব্রুয়ারীর ২ তারিখ আমার জন্ম। স্কুল জীবনে জন্ম তারিখ পরিবর্তন করে দেওয়া হলো যেন সরকারি চাকরি পাওয়া যায় সহজে। এরপর শিখলাম সম্পর্ক, ধর্ম, ইতিহাস। কিন্তু আমার শিক্ষা জীবনের ২৩ বছরে দেখলাম শুধু বদলাচ্ছে সরকার, বদলাচ্ছে বই, বদলাচ্ছে ইতিহাস। আমার দেশে ইতিহাস না জানার দায় শুধু আমার নয়, দায় শিক্ষা বোর্ড, দায় স্কুল-কলেজ-ইউনিভার্সিটির।”সবশেষ এ অভিনেতা তরুণ প্রজন্মের প্রতি এক ধরনের হতাশাও প্রকাশ করেন। তাদের উদ্দেশে তিনি লিখেছেন—“আমার অনুজদের প্রতি একটাই উপদেশ, তোমরা সুযোগ পেলেই বিদেশে চলে যেও। নিজের মতো জীবন গড়ে নিও। এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই।”এনএন/ ১৮ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×