হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৭১ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ এপ্রিল ২০২২, ১০:১১ অপরাহ্ন

জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন বলী।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার হোমনার শাহাজালাল বলীকে হারিয়ে জয়ী হন জীবন বলী। প্রায় ৩০ মিনিটের লড়াই শেষে জীবন তিন পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। লালদিঘীর পাড়ের অস্থায়ী বালুর মঞ্চে লড়েছেন ৭২ জন বলী।

জব্বারের এই বলী খেলায় এবার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট), সেমি ফাইনাল ও ফাইনালে (চ্যাম্পিয়ন বাউট) মোট ৭২ জন বলী অংশ নেন। বলীখেলার প্রথম সেমিফাইনাল মোকাবিলা করেন তরিকুল ইসলাম জীবন ও মমিন বলী। এতে জীবন বলী জয় পেয়ে ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেমিফাইনালে সৃজন চাকমা ও শাহাজালাল বলী মোকাবেলা করেন। এতে জয় পেয়ে শাহাজালাল বলী ফাইনালে ওঠেন।

এদিকে, বলীখেলা পরিচালনা করেন সাবেক কমিশনার আবদুল মালেকসহ চারজন। এবারের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানারআপকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

৭১ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৭১ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল ২০২২, ১০:১১ অপরাহ্ন
Print Image
জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন বলী। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার হোমনার শাহাজালাল বলীকে হারিয়ে জয়ী হন জীবন বলী। প্রায় ৩০ মিনিটের লড়াই শেষে জীবন তিন পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। লালদিঘীর পাড়ের অস্থায়ী বালুর মঞ্চে লড়েছেন ৭২ জন বলী। জব্বারের এই বলী খেলায় এবার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট), সেমি ফাইনাল ও ফাইনালে (চ্যাম্পিয়ন বাউট) মোট ৭২ জন বলী অংশ নেন। বলীখেলার প্রথম সেমিফাইনাল মোকাবিলা করেন তরিকুল ইসলাম জীবন ও মমিন বলী। এতে জীবন বলী জয় পেয়ে ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেমিফাইনালে সৃজন চাকমা ও শাহাজালাল বলী মোকাবেলা করেন। এতে জয় পেয়ে শাহাজালাল বলী ফাইনালে ওঠেন। এদিকে, বলীখেলা পরিচালনা করেন সাবেক কমিশনার আবদুল মালেকসহ চারজন। এবারের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানারআপকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×