হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কের রাজকুমারী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২, ০৪:১৩ অপরাহ্ন

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় ক্যাম্পে দৈনন্দিন জীবনযাপন ও নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন রাজকুমারী।

রাজকুমারী ম্যারি মঙ্গলবার সকালে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান।

পরে ৬ ও ৮ নম্বর ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন। রাজকুমারী ক্যাম্পে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন। নিজেও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজকুমারী ক্যাম্পের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

পররাষ্ট্র কর্মকর্তাদের থেকে জানা যায়, রাজকুমারীর ক্যাম্প পরিদর্শনে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় ও বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করা।

তিন দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানান তারা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কের রাজকুমারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কের রাজকুমারী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২, ০৪:১৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় ক্যাম্পে দৈনন্দিন জীবনযাপন ও নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন রাজকুমারী। রাজকুমারী ম্যারি মঙ্গলবার সকালে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান। পরে ৬ ও ৮ নম্বর ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন। রাজকুমারী ক্যাম্পে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন। নিজেও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজকুমারী ক্যাম্পের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্র কর্মকর্তাদের থেকে জানা যায়, রাজকুমারীর ক্যাম্প পরিদর্শনে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় ও বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করা। তিন দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানান তারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×