হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ২ সন্তানের জননী অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব নাপিত পাড়া থেকে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে রোকসানা আক্তার (৩৫) নামের অন্তঃসত্বা ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নিহত গৃহিণী উক্ত এলাকার নুরুল আবছারের স্ত্রী এবং পাশ্ববর্তী খুরুস্কুল ইউনিয়নের কাওয়ার পাড়ার নুরুল হক সওদাগরের কন্যা। নিহতের ৫ ও সাড়ে ৩ বছর বয়সী ২টি পুত্র সন্তানও রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ জানান, প্রতিবেশীর কাছে থেকে সংবাদ পেয়ে সকাল সাড়ে ৫টার দিকে গিয়ে দেখেন রান্না ঘরের বাইরের দরজায় গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় মহিলাটির লাশ ঝুলে আছে। পরে তিনি থানাকে বিষয়টি জানালে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত তাদের পরিবারে কলহবিবাদ চলে আসছে। একাধিকবার মীমাংসাও করা হয়েছিল।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

নিহতের পিতা নুরুল হকের দাবি, তার কন্যাকে শ্বশুর পক্ষ পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তবে ঘটনার পর থেকে শ্বশুর পক্ষের লোকজন গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে ২ সন্তানের জননী অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ২ সন্তানের জননী অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব নাপিত পাড়া থেকে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে রোকসানা আক্তার (৩৫) নামের অন্তঃসত্বা ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত গৃহিণী উক্ত এলাকার নুরুল আবছারের স্ত্রী এবং পাশ্ববর্তী খুরুস্কুল ইউনিয়নের কাওয়ার পাড়ার নুরুল হক সওদাগরের কন্যা। নিহতের ৫ ও সাড়ে ৩ বছর বয়সী ২টি পুত্র সন্তানও রয়েছে। স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ জানান, প্রতিবেশীর কাছে থেকে সংবাদ পেয়ে সকাল সাড়ে ৫টার দিকে গিয়ে দেখেন রান্না ঘরের বাইরের দরজায় গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় মহিলাটির লাশ ঝুলে আছে। পরে তিনি থানাকে বিষয়টি জানালে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত তাদের পরিবারে কলহবিবাদ চলে আসছে। একাধিকবার মীমাংসাও করা হয়েছিল। নিহতের পিতা নুরুল হকের দাবি, তার কন্যাকে শ্বশুর পক্ষ পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তবে ঘটনার পর থেকে শ্বশুর পক্ষের লোকজন গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×