হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষাধিক মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন


নিয়ামে, ২১ আগস্ট – পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার ফলে বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলমান বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং বাকি ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন এবং বন্যার পানিতে মারা গেছে ২৫৭টি গবাদিপশু।

বন্যা মোকাবিলায় গঠিত জাতীয় কমিটি জানিয়েছে, তারা ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হলো বন্যা। জলবায়ু পরিবর্তনের ফলে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে, যার ফলে এ অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। শুধু ২০২৪ সালেই, নাইজারের আটটি অঞ্চলে টানা বর্ষণের কারণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষাধিক মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষাধিক মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] নিয়ামে, ২১ আগস্ট – পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার ফলে বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলমান বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং বাকি ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন এবং বন্যার পানিতে মারা গেছে ২৫৭টি গবাদিপশু।বন্যা মোকাবিলায় গঠিত জাতীয় কমিটি জানিয়েছে, তারা ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হলো বন্যা। জলবায়ু পরিবর্তনের ফলে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে, যার ফলে এ অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। শুধু ২০২৪ সালেই, নাইজারের আটটি অঞ্চলে টানা বর্ষণের কারণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×