টেকনাফ উপজেলার আলীখালীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী ফেলে যাওয়া জালের ভেতর থেকে ৯হাজার ৮০০পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বৃহস্পতিবার (২১আগস্ট) বিকালে টেকনাফ ব্যাটালিয়নের একটি টহলদল লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আলীখাল ঘাটের কাছে কেওড়া বাগানের ভেতর দিয়ে দু’জন জেলেকে জাল হাতে আসতে দেখে।তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল দল তাদের ধাওয়া করে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের বহন করা জাল ফেলে কেওড়া বনের গভীরে পালিয়ে যায়।
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে তারই নেতৃত্বে কয়েকটি অভিযান দল পৌঁছায় এবং জড়িতদের ধরতে আলীখাল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান চালায়।
এ সময় পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ফেলে রাখা মাছ ধরার জালে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের প্যাকেটে বিশেষ কৌশলে মোড়ানো ৯হাজার৮০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,তবে,পাচারকারী চক্রের হোতাদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে টেকনাফ ব্যাটালিয়ন।




মন্তব্য করুন