কক্সবাজরের চকরিয়ায় বিলবোর্ডে বিএনপির সম্মেলনের ব্যানার টানাতে গিয়ে মো. রাজু (১৫) নামে এক কিশোর ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মহাসড়কের লক্ষ্যারচর জিদ্দবাজার রয়েল ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
আহত কিশোর রাজু কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাইজপাড়া গ্রামের ফজল করিমের ছেলে।
আহত রাজুকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
আহত রাজুর সাথে থাকা সহকর্মী নুরুল এহেছান জানান, ফাঁশিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুতুব উদ্দিন উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে মহাসড়কের পাশে বিলবোর্ডে ব্যানার টানানোর জন্য ৫ শ্রমিক নিয়োগ দেন।
সকাল থেকে আমরা কাজ শুরু করি। এক পাশে ব্যানার টানানো শেষ হয়। অপর পাশে লাগানোর শেষ পর্যায়ে রাজু’র হাতে থাকা জিআই তার হাত থেকে বিলবোর্ডের নিচে পড়ে পল্লী বিদ্যুৎ এর ১১ হাজার ভোল্টের লাইনে লাগে।
এসময় রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে একটি দোকানের চালায় পড়ে গুরুতর আহত হয়। তার পিঠের চামড়া পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানায়।




মন্তব্য করুন