হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন


সুনামগঞ্জ, ২৩ আগস্ট – ঢাকা থেকে ছেড়ে যাওয়া তায়েফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) সকালে আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বিষয়টি নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে সড়কের পাশে খাদে নামানোর সময় বাসটি উল্টে যায়।

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। আহত আরও দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, বাসে প্রায় ১০-১৫ জন যাত্রী ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] সুনামগঞ্জ, ২৩ আগস্ট – ঢাকা থেকে ছেড়ে যাওয়া তায়েফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন।শনিবার (২৩ আগস্ট) সকালে আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে সড়কের পাশে খাদে নামানোর সময় বাসটি উল্টে যায়।দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। আহত আরও দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।স্থানীয়রা জানান, বাসে প্রায় ১০-১৫ জন যাত্রী ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×