বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী সীমান্তে মিয়ানমারের ভেতরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বাইশফাঁড়ী বিওপির বিপরীতে মিয়ানমারের হাতিরঝিরি পোস্ট এলাকায় এ বিস্ফোরণ ঘটে। আহত যুবকের নাম মো. রবি আলম (২৫)। তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর ব্লক বি/৮৪-তে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় সহযোগীরা দ্রুত তাকে উদ্ধার করে সিএনজি যোগে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, মিয়ানমার সীমান্তের ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রায়ই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিজিবি নিজস্ব সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
###




মন্তব্য করুন