কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের শহীদ আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদি (রহঃ) মেডিকেল ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট রাত ১০টার দিকে মেডিকেল গেইট মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিন।
অলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা তরবিয়তের সেক্রেটারি মাওলানা আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক হাবিব উল্লাহ, বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ নূর, সহ-সভাপতি মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা শামসুল আলম, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ওসমান গণি, অর্থ সম্পাদক ডাঃ ইলিয়াছ এবং বড়ঘোপ যুব জামায়াতের পরিচালক মাহমুদুল করিম প্রমুখ।
বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের বায়তুলমার সম্পাদক মোঃ ওসমান এর সঞ্চালনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কুতুবউদ্দিন।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
শেষে ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে আকমল হোসেন সাগরকে সভাপতি, মোঃ রবিউল হোসেনকে সহ-সভাপতি, মোঃ শহীদউদ্দিন ছোটনকে সাধারণ সম্পাদক এবং মোঃ বেলালকে অর্থ সম্পাদক করা হয়।




মন্তব্য করুন