হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে লাখো জনতার বিক্ষোভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন


ক্যানবেরা, ২৪ আগস্ট – ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ইসরায়েলের সঙ্গে টানাপোড়েনের মাঝে অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রোববার অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ফিলিস্তিনিপন্থি অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বলেছে, অস্ট্রেলিয়াজুড়ে অন্তত ৪০টির বেশি স্থানে বিক্ষোভ হয়েছে। সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নসহ বড় শহরগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। সংগঠকরা দাবি করেছেন, সারা দেশে বিক্ষোভে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু ব্রিসবেনেই প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তবে ব্রিসবেনে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ হাজার ছিল বলে সেখানকার পুলিশ জানিয়েছে। সিডনি ও মেলবোর্নের পুলিশ বিক্ষোভকারীদের বিষয়ে আনুষ্ঠানিক কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি।

সিডনিতে বিক্ষোভের আয়োজক জশ লিস বলেন, গাজায় গণহত্যার অবসান এবং সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে অস্ট্রেলিয়ানরা রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে ‌‌‘‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’’স্লোগান দিয়েছেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার ইহুদিদের সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেছেন, এই ধরনের বিক্ষোভ একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে এবং এগুলো হওয়া উচিত নয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, প্রায় দুই বছর আগে হামাসের হামলার জেরে গাজায় শুরু করা ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন সতর্ক করে দিয়ে বলছে, খাদ্য সংকটের কারণে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে লাখো জনতার বিক্ষোভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে লাখো জনতার বিক্ষোভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ক্যানবেরা, ২৪ আগস্ট – ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ইসরায়েলের সঙ্গে টানাপোড়েনের মাঝে অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রোববার অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।ফিলিস্তিনিপন্থি অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বলেছে, অস্ট্রেলিয়াজুড়ে অন্তত ৪০টির বেশি স্থানে বিক্ষোভ হয়েছে। সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নসহ বড় শহরগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। সংগঠকরা দাবি করেছেন, সারা দেশে বিক্ষোভে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু ব্রিসবেনেই প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন।তবে ব্রিসবেনে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ হাজার ছিল বলে সেখানকার পুলিশ জানিয়েছে। সিডনি ও মেলবোর্নের পুলিশ বিক্ষোভকারীদের বিষয়ে আনুষ্ঠানিক কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি।সিডনিতে বিক্ষোভের আয়োজক জশ লিস বলেন, গাজায় গণহত্যার অবসান এবং সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে অস্ট্রেলিয়ানরা রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে ‌‌‘‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’’স্লোগান দিয়েছেন।অন্যদিকে, অস্ট্রেলিয়ার ইহুদিদের সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেছেন, এই ধরনের বিক্ষোভ একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে এবং এগুলো হওয়া উচিত নয়।ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, প্রায় দুই বছর আগে হামাসের হামলার জেরে গাজায় শুরু করা ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন সতর্ক করে দিয়ে বলছে, খাদ্য সংকটের কারণে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৪ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×