কক্সবাজার, ২৫ আগস্ট – কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগরে মারসা পরিবহনের যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও হয়েছেন অন্তত চারজন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে রামুর রশিদনগরের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, প্রাইভেটকার চালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াসিন আহমেদ এবং এক শিশু। তারা টাঙ্গাইলের বাসিন্দা বলে জানা গেছে। হতাহতরা প্রাইভেটকারের যাত্রী।
ওসি নাসির উদ্দীন জানান, চট্টগ্রামমুখী মার্শা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।




মন্তব্য করুন