ঢাকা, ২৫ আগস্ট – নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারীকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
কমিটি তিন মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এ কমিটি নজরদারি প্রযুক্তি কেনার পটভূমি অনুসন্ধান করবে। এ ছাড়া উল্লিখিত প্রযুক্তির অপব্যবহার হয়েছে কি না এবং হয়ে থাকলে তার দায়দায়িত্ব নিরূপণ করবে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ আগস্ট ২০২৫




মন্তব্য করুন