হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুই বছর পর উৎসবমূখর পরিবেশে কক্সবাজারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মে ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল:
ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও উৎসবমূখর পরিবেশে জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার (০৩ মে) সকাল সাড়ে ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক।

নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা জজ মোহাম্মদ ইসমাঈল, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও পৌর মেয়র মুজিবুর রহমান।

নামাজ শেষে করোনা থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এরপর ছোট-বড় সকলে কুলাকুলিতে মেতে উঠে। এসময় সবার মুখে ধবনিত হয় ঈদ মোবারক….ঈদ মোবারক। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে প্রায় ২০ হাজার মানুষ নামাজ আদায় করে। বিভিন্ন মহল্লার মসজিদেও ঈদের নামাজ অনুষ্টিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও জেলখানায় উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই বছর পর জেলাবাসী এবার অন্যরকম ঈদ আনন্দে মেতেছে। হিৎসা বিদ্বেষ ভুলে ঈদ নিয়ে এসেছে খুশির বারতা। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতসহ সকল দশর্নীয় স্থানে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

দুই বছর পর উৎসবমূখর পরিবেশে কক্সবাজারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুই বছর পর উৎসবমূখর পরিবেশে কক্সবাজারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মে ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল: ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও উৎসবমূখর পরিবেশে জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার (০৩ মে) সকাল সাড়ে ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক। নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা জজ মোহাম্মদ ইসমাঈল, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও পৌর মেয়র মুজিবুর রহমান। নামাজ শেষে করোনা থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এরপর ছোট-বড় সকলে কুলাকুলিতে মেতে উঠে। এসময় সবার মুখে ধবনিত হয় ঈদ মোবারক….ঈদ মোবারক। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে প্রায় ২০ হাজার মানুষ নামাজ আদায় করে। বিভিন্ন মহল্লার মসজিদেও ঈদের নামাজ অনুষ্টিত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও জেলখানায় উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই বছর পর জেলাবাসী এবার অন্যরকম ঈদ আনন্দে মেতেছে। হিৎসা বিদ্বেষ ভুলে ঈদ নিয়ে এসেছে খুশির বারতা। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতসহ সকল দশর্নীয় স্থানে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×