হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বনকর্মীদের উপর হামলা চালিয়ে জব্দকৃত চোরাই গাছ ভর্তি গাড়ি ছিনতাই, আহত ৫

এম. জিয়াবুল হক, চকরিয়া ::

এম. জিয়াবুল হক, চকরিয়া ::

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে চোরাই গাছভর্তি গাড়ি আটকের জেরে জড়িত চোরাকারবারি চক্রের হামলার শিকার হয়েছেন বনকর্মীরা। এসময় গাছ চোরদের বেপরোয়া পিটুনিতে বন কর্মকর্তাসহ ৫ কর্মী আহত হয়েছেন। রোববার ২৪ আগস্ট রাতে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের চকরিয়ার খুটাখালী বনবিটের সেগুনবাগিচা এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা।

আহতরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম (২৯), বনপ্রহরী মো. আয়াত উল্লাহ মজুমদার (৪২), মো. ওয়ালিউল ইসলাম (৩০), হাসান আলী (৩১) ও মো. হাসান (৩৮)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন,
খুটাখালী বনবিটের সেগুনবাগিচা এলাকা থেকে রোববার ২৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কতিপয় চোরাকারবারি চক্রের লোকজন একটি টমটম গাড়িতে করে গাছ পাচার করছিলেন। গোপনে বিষয়টি নিশ্চিত হয়ে বনকর্মীদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে গাছবোঝাই গাড়িটি জব্দ করি।

তিনি দাবি করেন, স্থানীয় ফারুক নামের এক গাছ পাচারকারীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত জড়ো হয়ে আমাদের উপর (বনকর্মীদের) হামলা করে। একপর্যায়ে তাঁরা বনকর্মীদের বেদড়ক মারধর করে জব্দকৃত গাছ ভর্তি গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

আরও পড়ুন

সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে

ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শীতল পাল বলেন, বনকর্মীরা পাচারকালে ‘অভিযান চালিয়ে ১৪-১৫ টুকরা গাছভর্তি একটি ইজিবাইক জব্দ করে। এ সময় চোরাকারবারী চক্রের লোকজন হামলা চালিয়ে গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়।
এসময় তাঁরা খুটাখালী বনবিট কর্মকর্তাকে মাটিতে পুঁতে হত্যার হুমকি দেন। তিনি বলেন, হামলাকারী
গাছ চোরদের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে।’

এ ব্যাপারে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ মারুফ হোসেন বলেন, খুটাখালীতে গাছ চোরাকারবারি চক্রের হামলায় বনবিট কর্মকর্তাসহ পাঁচ বনকর্মী আহত হয়েছেন। হামলায় জড়িত চোরদের পরিচয় পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বনকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বনকর্মীদের উপর হামলা চালিয়ে জব্দকৃত চোরাই গাছ ভর্তি গাড়ি ছিনতাই, আহত ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বনকর্মীদের উপর হামলা চালিয়ে জব্দকৃত চোরাই গাছ ভর্তি গাড়ি ছিনতাই, আহত ৫

প্রতিবেদক: এম. জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে চোরাই গাছভর্তি গাড়ি আটকের জেরে জড়িত চোরাকারবারি চক্রের হামলার শিকার হয়েছেন বনকর্মীরা। এসময় গাছ চোরদের বেপরোয়া পিটুনিতে বন কর্মকর্তাসহ ৫ কর্মী আহত হয়েছেন। রোববার ২৪ আগস্ট রাতে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের চকরিয়ার খুটাখালী বনবিটের সেগুনবাগিচা এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। আহতরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম (২৯), বনপ্রহরী মো. আয়াত উল্লাহ মজুমদার (৪২), মো. ওয়ালিউল ইসলাম (৩০), হাসান আলী (৩১) ও মো. হাসান (৩৮)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, খুটাখালী বনবিটের সেগুনবাগিচা এলাকা থেকে রোববার ২৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কতিপয় চোরাকারবারি চক্রের লোকজন একটি টমটম গাড়িতে করে গাছ পাচার করছিলেন। গোপনে বিষয়টি নিশ্চিত হয়ে বনকর্মীদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে গাছবোঝাই গাড়িটি জব্দ করি। তিনি দাবি করেন, স্থানীয় ফারুক নামের এক গাছ পাচারকারীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত জড়ো হয়ে আমাদের উপর (বনকর্মীদের) হামলা করে। একপর্যায়ে তাঁরা বনকর্মীদের বেদড়ক মারধর করে জব্দকৃত গাছ ভর্তি গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শীতল পাল বলেন, বনকর্মীরা পাচারকালে ‘অভিযান চালিয়ে ১৪-১৫ টুকরা গাছভর্তি একটি ইজিবাইক জব্দ করে। এ সময় চোরাকারবারী চক্রের লোকজন হামলা চালিয়ে গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাঁরা খুটাখালী বনবিট কর্মকর্তাকে মাটিতে পুঁতে হত্যার হুমকি দেন। তিনি বলেন, হামলাকারী গাছ চোরদের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে।’ এ ব্যাপারে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ মারুফ হোসেন বলেন, খুটাখালীতে গাছ চোরাকারবারি চক্রের হামলায় বনবিট কর্মকর্তাসহ পাঁচ বনকর্মী আহত হয়েছেন। হামলায় জড়িত চোরদের পরিচয় পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বনকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×