হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে প্রথমবারের মতো চারটি পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ আগস্ট – বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর অধীনে দেশে প্রথমবারের মতো চারটি এলাকা ‘পানি সংকটাপন্ন’ এলাকা হিসেবে ঘোষিত হয়েছে। একই সঙ্গে টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সংরক্ষণের জন্য বিশেষ ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর গ্রিন রোডের ওয়ারপো ভবনে অনুষ্ঠিত জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিল্পখাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সভায় জানানো হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে ৪৭টি ইউনিয়নকে (১,৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৩টি ইউনিয়ন (৭টি মৌজা) এবং একটি পৌরসভার ৫টি মৌজাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় পানি আইন অনুযায়ী পানির ব্যবহার নিয়ন্ত্রণ এবং গৃহস্থালি ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।

সভায় আরও জানানো হয়, নোয়াখালীর সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ে সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ৫০ জেলায় চলমান ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাইয়ের কার্যক্রম বাকি ১৪ জেলায় শুরু করার সিদ্ধান্ত হয়।

পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭ অনুযায়ী টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে প্রথমবারের মতো চারটি পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে প্রথমবারের মতো চারটি পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ আগস্ট – বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর অধীনে দেশে প্রথমবারের মতো চারটি এলাকা ‘পানি সংকটাপন্ন’ এলাকা হিসেবে ঘোষিত হয়েছে। একই সঙ্গে টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সংরক্ষণের জন্য বিশেষ ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর গ্রিন রোডের ওয়ারপো ভবনে অনুষ্ঠিত জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিল্পখাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়।সভায় জানানো হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে ৪৭টি ইউনিয়নকে (১,৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৩টি ইউনিয়ন (৭টি মৌজা) এবং একটি পৌরসভার ৫টি মৌজাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় পানি আইন অনুযায়ী পানির ব্যবহার নিয়ন্ত্রণ এবং গৃহস্থালি ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।সভায় আরও জানানো হয়, নোয়াখালীর সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ে সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ৫০ জেলায় চলমান ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাইয়ের কার্যক্রম বাকি ১৪ জেলায় শুরু করার সিদ্ধান্ত হয়।পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭ অনুযায়ী টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×