কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ৭,২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে।
সোমবার (২৫ আগস্ট) টেকনাফ-কক্সবাজার রুটে আকস্মিক তল্লাশির সময় তাকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সুজুকি জিক্সার এসএফ (Suzuki Gixxer SF) মোটরসাইকেলের পেছনের মাডগার্ডের ভেতর অভিনব কায়দায় প্লাস্টিকের চারটি প্যাকেটে বিপুল পরিমাণ এই ইয়াবা লুকানো ছিল।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইয়াহিয়া (৫৫)। তিনি টেকনাফ সদর উপজেলার উত্তর ডেইলপাড়া গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি ইয়াবাগুলো কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, বলেন, “আমাদের সৈন্যরা সীমান্তে দিনরাত প্রহরায় তৎপর থেকে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। প্রতিকূল আবহাওয়াতেও আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে হস্তান্তরের প্রস্তুতি চলছে।




মন্তব্য করুন