m
দীর্ঘ পাঁচবছর পর অনুষ্ঠিত সম্মেলন পরবর্তী নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপিতে প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এনামুল হক সভাপতি ও এম মোবারক আলীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধার দিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে দুই সদস্যের এ কমিটি অনুমোদন দেন।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর গত ২৩ আগষ্ট চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সাবেক এমপি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ। সম্মেলনের তিনদিন পর মঙ্গলবার ২৬ আগষ্ট দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
অবশ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখার শেষপর্যায়ে সালাহউদ্দিন আহমদ উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর সামনে চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে এম মোবারক আলীকে ঘোষণা দেন। ##.




মন্তব্য করুন