হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডিসেম্বরের মধ্যে কক্সবাজার শহরে প্রধান সড়কের কাজ শেষ হবে-কউক চেয়ারম্যান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ জুলাই ২০২২, ০৮:০৯ অপরাহ্ন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার শহরে প্রধান সড়কের কাজ শেষ হবে। ওই মাসেই সড়কের উদ্ধোধন করা হবে।
গতকাল বুধবার বিকাল ৩ টায় শহরের প্রধান সড়কের ফায়ার সার্ভিস ষ্টেশন টু সিকদার মহল পর্যন্ত সড়কের যান চলাচল শুরু করা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কউক চেয়ারম্যান আরো বলেন, ৪২৪ মিটার সড়কের যান চলাচল স্বাভাবিক করে দেয়া হলো। তবে আপাতত আগামী ১৪ দিন এই রাস্তায় ভারী যানবাহন তথা বাস ট্রাক চলাচল করতে পারবে না। এজন্য দুইপয়েন্টেই চেকপোষ্ট তৈরি করা হবে। সেখানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। আপনারা কেউ আনসার সদস্যদের সাথে ঝগড়া করবেন না।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তায় দুইপাশ দখল করে অনেকে দোকান করছে, অনেকে গাড়ি পার্কিং করছে। আমি অতীতে তাদের অনেকবার সাবধান করেছি, মৃদু ভৎসর্ণা করেছি। তবে এবার এমন হলে আমাদের কঠোর হতে হবে।
উদ্ধোধনী অনুষ্টানে ফোরকান বলেন, হলিডের মোড় টু বাসটার্মিনাল সড়ক নির্মানের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ২৫৮ কোটি টাকা। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাওয়া সত্বেও রাস্তার মান ঠিক রেখে আমরা এই কাজ আরো কমে শেষ করব। আমাদের টার্গেট রাষ্ট্রীয় কোষাগারে ৫০ লাখ টাকা ফেরত দেওয়া। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি দুটি ১৫০ মিটারের ড্রেন নির্মানের খরচ ছিল ২৫৮ কোটি টাকার মধ্যে। কিন্তু সেই ড্রেন দুটি পৌরসভা নির্মান করায় আমাদের সেই টাকা সাশ্রয় হয়েছে। যার কিছু টাকা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যয় হচ্ছে আর অবশিষ্ঠ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেব। উদ্ধোধনী অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ডিসেম্বরের মধ্যে কক্সবাজার শহরে প্রধান সড়কের কাজ শেষ হবে-কউক চেয়ারম্যান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডিসেম্বরের মধ্যে কক্সবাজার শহরে প্রধান সড়কের কাজ শেষ হবে-কউক চেয়ারম্যান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ জুলাই ২০২২, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার শহরে প্রধান সড়কের কাজ শেষ হবে। ওই মাসেই সড়কের উদ্ধোধন করা হবে। গতকাল বুধবার বিকাল ৩ টায় শহরের প্রধান সড়কের ফায়ার সার্ভিস ষ্টেশন টু সিকদার মহল পর্যন্ত সড়কের যান চলাচল শুরু করা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কউক চেয়ারম্যান আরো বলেন, ৪২৪ মিটার সড়কের যান চলাচল স্বাভাবিক করে দেয়া হলো। তবে আপাতত আগামী ১৪ দিন এই রাস্তায় ভারী যানবাহন তথা বাস ট্রাক চলাচল করতে পারবে না। এজন্য দুইপয়েন্টেই চেকপোষ্ট তৈরি করা হবে। সেখানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। আপনারা কেউ আনসার সদস্যদের সাথে ঝগড়া করবেন না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তায় দুইপাশ দখল করে অনেকে দোকান করছে, অনেকে গাড়ি পার্কিং করছে। আমি অতীতে তাদের অনেকবার সাবধান করেছি, মৃদু ভৎসর্ণা করেছি। তবে এবার এমন হলে আমাদের কঠোর হতে হবে। উদ্ধোধনী অনুষ্টানে ফোরকান বলেন, হলিডের মোড় টু বাসটার্মিনাল সড়ক নির্মানের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ২৫৮ কোটি টাকা। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাওয়া সত্বেও রাস্তার মান ঠিক রেখে আমরা এই কাজ আরো কমে শেষ করব। আমাদের টার্গেট রাষ্ট্রীয় কোষাগারে ৫০ লাখ টাকা ফেরত দেওয়া। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি দুটি ১৫০ মিটারের ড্রেন নির্মানের খরচ ছিল ২৫৮ কোটি টাকার মধ্যে। কিন্তু সেই ড্রেন দুটি পৌরসভা নির্মান করায় আমাদের সেই টাকা সাশ্রয় হয়েছে। যার কিছু টাকা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যয় হচ্ছে আর অবশিষ্ঠ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেব। উদ্ধোধনী অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×