হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে পরিত্যক্ত দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন

দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় দ্বীপ উপজেলা মহেশখালীতে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ০৫ টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের, ছমিরাঘনা এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে । খবর পেয়ে ২৬ শে আগস্ট দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল নিকটস্থ পাহাড়ে পালিয়ে গেলেও তাদের ফেলে রাখা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে নৌবাহিনীর আভিযানিক দলটি মহেশখালী পৌরসভার বরুনাঘাট এলাকায় একটি চিংড়ি ঘেরের ঝুপড়ি ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঝুপড়ি ঘরটি তল্লাশি করে ০১টি চায়নিজ কুড়াল, ০৩টি রামদা ও ০১টি দেশীয় ক্রিজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে পরিত্যক্ত দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে পরিত্যক্ত দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী:: | প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন
Print Image
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় দ্বীপ উপজেলা মহেশখালীতে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ০৫ টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের, ছমিরাঘনা এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে । খবর পেয়ে ২৬ শে আগস্ট দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল নিকটস্থ পাহাড়ে পালিয়ে গেলেও তাদের ফেলে রাখা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে নৌবাহিনীর আভিযানিক দলটি মহেশখালী পৌরসভার বরুনাঘাট এলাকায় একটি চিংড়ি ঘেরের ঝুপড়ি ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঝুপড়ি ঘরটি তল্লাশি করে ০১টি চায়নিজ কুড়াল, ০৩টি রামদা ও ০১টি দেশীয় ক্রিজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×