হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

কক্সবাজারের সদর উপজেলায় বাঁকখালী নদীতে নিখোঁজ মিসবাহ উদ্দিন (১৪) নামের একটি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁককালী ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিসবাহ ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের ছেলে।

২০ মাস আগে মাওলানা নুর আলমের আরেক পুত্র নকিব উদ্দিন স্থানীয় মসজিদের পুকুরে পড়ে মারা গিয়েছিল।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

২০ মাসের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন পিতা-মাতা সহ আত্মীয়-স্বজনরা।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম জানান, গত ২৬ আগস্ট বিকেল ৫টার দিকে বাঁকখালী নদীর চাঁন্দের পাড়া পয়েন্টে ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় কিশোর মিসবাহ। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি করেও তাকে খুঁজে পায়নি। একপর্যায়ে আজ সকাল ৮টার দিকে বাঁকখালী ব্রিজ এলাকায় ভাটায় জেগে ওঠা চড়ে কিশোর মিসবাহর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এই ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কিশোর মিসবাহ নিখোঁজের পর থেকে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করেছে। তাকে উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি দল ও সমুদ্র সৈকতের লাইভ গার্ড মোতায়েন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।

ইউএনও জানান, মৃত কিশোরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের সদর উপজেলায় বাঁকখালী নদীতে নিখোঁজ মিসবাহ উদ্দিন (১৪) নামের একটি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁককালী ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিসবাহ ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের ছেলে। ২০ মাস আগে মাওলানা নুর আলমের আরেক পুত্র নকিব উদ্দিন স্থানীয় মসজিদের পুকুরে পড়ে মারা গিয়েছিল। ২০ মাসের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন পিতা-মাতা সহ আত্মীয়-স্বজনরা। স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম জানান, গত ২৬ আগস্ট বিকেল ৫টার দিকে বাঁকখালী নদীর চাঁন্দের পাড়া পয়েন্টে ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় কিশোর মিসবাহ। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি করেও তাকে খুঁজে পায়নি। একপর্যায়ে আজ সকাল ৮টার দিকে বাঁকখালী ব্রিজ এলাকায় ভাটায় জেগে ওঠা চড়ে কিশোর মিসবাহর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কিশোর মিসবাহ নিখোঁজের পর থেকে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করেছে। তাকে উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি দল ও সমুদ্র সৈকতের লাইভ গার্ড মোতায়েন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়। ইউএনও জানান, মৃত কিশোরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×