ঢাকা, ২৮ আগস্ট – ঢাকার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে, তাহলে সেটা ইনফরমাল (অনানুষ্ঠানিক) এবং সেটা আমার কাছে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কার কথা আসছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং মার্কিনিদের তরফ থেকে কিছু জানানো হয়েছে কি না, জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে।
জবাবে তৌহিদ হোসেন বলেন, আমি এটুকু আপনাদের বলতে পারি, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে তাহলে সেটা ইনফরমাল এবং সেটা আমার কাছে না। নিরাপত্তা সংক্রান্ত হয়ে থাকলে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।
সম্প্রতি একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত সুনির্দিষ্ট একটি ধর্ম পালনকারী কর্মীদের এবং এর পাশাপাশি এমনকি বাংলাদেশি কর্মীদের আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল।




মন্তব্য করুন