কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে জালিয়াতির মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল করে অবশেষে “ঘোড়া” প্রতীকের প্রার্থীর বিজয় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।
মামলার বিবরণে জানা যায়, নির্বাচনে জালিয়াতির মাধ্যমে বড়ঘোপবাসীর ভোটাধিকার হরণ করা হয়েছিল। এ ঘটনায় প্রায় ৩ বছর ৮ মাসের আইনী লড়াই, ১০৯ বার ট্রাইব্যুনালে হাজিরা, জালিয়াত চক্রের ২৯ বার সময়ের আবেদন, পরপর ২ বার আপীল বিভাগে মামলা দায়ের করে প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হয়। সর্বশেষ ২ দফা গাণিব্যাগ পরিদর্শন শেষে ১৪ আগস্ট ২০২৫ তারিখে আদালত জালিয়াত নির্বাচিত প্রার্থীর “নৌকা” প্রতীক বাতিল করে “ঘোড়া” প্রতীকের বিজয় ঘোষণা করেন।
কোনো স্থগিতাদেশ ছাড়াই বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে বড়ঘোপ ইউনিয়নের জনগণের ভোটের প্রতিফলন ঘটলো।
“ঘোড়া” প্রতীকের প্রার্থী আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,
“এই বিজয় আমার নয়, এটি বড়ঘোপ ইউনিয়নের ২০ হাজার ভোটার তথা ৩৫ হাজার জনগণের বিজয়। দীর্ঘদিন যারা আমার সঙ্গে ছিলেন, সেই সকল শুভাকাঙ্ক্ষী ও সারথিদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সকলকে সঙ্গে নিয়ে বড়ঘোপ ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে চাই।”
স্থানীয় সচেতন নাগরিকরাও এ রায়কে বড়ঘোপ ইউনিয়নে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন।
টেকনাফে মানবপাচারকারীদের সাথে গোলাগুলি, সেনাসদস্য নিহত, জিম্মি ৫৭ জন উদ্ধার, আটক ৫




মন্তব্য করুন