ঢাকা, ২৯ আগস্ট – রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আজ আদালতে তোলা হবে।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) এবং সাংবাদিক মঞ্জুরুল আলমও রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে আজকের (গতকাল) ঘটনায় সন্ত্রাস দমন আইনে শাহবাগ থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।




মন্তব্য করুন