কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মুরগি বোঝাই গাড়ি থামিয়ে লুটের চেষ্টা চালানো হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত শিলখালীর জারুলবনিয়া এলাকায় মুরগি লুটের এ ঘটনাটি ঘটায়। এসময় মুরগি বোঝাই পিকআপ গাড়িটি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে নওশাদ নামে একজনকে আটক করেছে। নওশাদ আলীচাঁন মাতবর পাড়ার এনামুল হকের পুত্র।
মুরগি খামারের পরিচালক জিয়াবুল করিম জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের মুরগির ব্যবসায়ী তারেক খামার থেকে মুরগি ক্রয় করে পিকআপ গাড়ি করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। মুরগি বোঝাই গাড়িটি শিলখালীর আলীচাঁন মাতবর বাড়ি সড়কে পৌঁছলে নওশাদসহ একদল দুর্বৃত্ত চলন্ত গাড়ি থামিয়ে মুরগি লুটের চেষ্টা করে। গাড়ির চালক দ্রুত গতিতে সড়ক পার হওয়ার চেষ্টা করলে গাড়িতে ইট নিক্ষেপ করে ভাঙচুর করা হয়।
পুলিশ ও সেনাবাহিনী একটি দল নওশাদকে আটক করে এবং গাড়িটি উদ্ধার করে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারেক জানান, পেকুয়ার মুরগি খামারী আজিজ এর খামার থেকে পিকআপ ভর্তি করে মুরগি নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত পিকআপ গতিরোধ করে হামলা চালায়। গাড়ি ভাঙচুর করার পাশাপাশি মুরগিসহ মালামাল লুটের চেষ্টা করা হয়।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, মুরগির গাড়ি থামিয়ে ভাঙচুর করার খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। সেনাবাহিনী নওশাদ নামে একজনকে আটক করেছে শুনেছি।




মন্তব্য করুন