হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। এই তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরীর একটি দল অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

অভিযান চলাকালে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশ করা ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ মোট ১২২ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা নাগরিক।

কোস্ট গার্ড আরও জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোটগুলো অতিরিক্ত পরিমাণে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করছে, যার ফলে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে।

আটককৃত জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জেলেদের নিরাপত্তায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
Print Image
আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। এই তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশ করা ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ মোট ১২২ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা নাগরিক। কোস্ট গার্ড আরও জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোটগুলো অতিরিক্ত পরিমাণে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করছে, যার ফলে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জেলেদের নিরাপত্তায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×