হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া মাতামুহুরী নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু : দুইবোনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিন বোনের মধ্যে নিখোঁজ পিংকি মনি (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ বিকাল পৌনে ৫টার দিকে উদ্ধার করে ডুবুরীর দল।

এর আগে দুইবোনকে স্থানীয় জনতা জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মারা যাওয়া পিংকি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৯ম শ্রেণীর ছাত্রী বলে জানা যায়।

এছাড়া আছমা (১০ম শ্রেণী) ও তাসফিয়া (৬ষ্ট শ্রেণী)ও একই স্কুলের ছাত্রী।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিন বোন চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার আবছার উদ্দিনের মেয়ে আছমা আক্তার (১৬), তার বোন তাসফিয়া (১২) ও খালাতো বোন একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে পিংকি মনি মাতামুহুরী ব্রীজের পাশে নদীতে গোসল করতে যায়।

এসময় তিনজনই একইসাথে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার সময় নদীর অপরপাশ থেকে লোকজন সাঁতরে এসে দুই বোনকে উদ্ধার করলেও পিংকি পানিতে ডুবে নিখোঁজ হয়।

এসময় স্থানীয় লোকজন মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

পরে চট্টগ্রাম থেকে ফায়ার ও সিভিল ডিফেন্স এর ডুবুরীর দল চট্টগ্রাম থেকে এসে বিকাল পৌনে ৫টার দিকে একই স্থান থেকে পিংকি আক্তারের লাশ উদ্ধার করে।

এদিকে বিগত ২০১৮ সালে ফুটবল খেলে গোসল করতে নেমে একই এলাকায় চকরিয়া গ্রামার স্কুলের ৫ ছাত্র পানিতে ডুবে মারা যায়।

ওই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় সৃষ্ট চোরাবলিতে পড়ে প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, স্থানীয় কিছু দুর্বৃত্ত রাতের আধাঁরে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে।

এতে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্ট হয়। এসব গর্তে পড়ে সর্বশেষ পিংকির মৃত্যু হয়েছে।

তারা এসব বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার দিদারুল হক জানান, দুপুরে গোসলে নেমে তিন বোনের মধ্যে ২ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও পিংকি নিখোঁজ ছিল।

পরে সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় ডুবুরী দল চট্টগ্রাম থেকে এসে পিংকির লাশ উদ্ধার করে।

চকরিয়া বদরখালী নৌ পুলিশের ওসি আবুল কাশেম জানান, কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া মাতামুহুরী নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু : দুইবোনকে জীবিত উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া মাতামুহুরী নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু : দুইবোনকে জীবিত উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিন বোনের মধ্যে নিখোঁজ পিংকি মনি (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ বিকাল পৌনে ৫টার দিকে উদ্ধার করে ডুবুরীর দল। এর আগে দুইবোনকে স্থানীয় জনতা জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মারা যাওয়া পিংকি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৯ম শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। এছাড়া আছমা (১০ম শ্রেণী) ও তাসফিয়া (৬ষ্ট শ্রেণী)ও একই স্কুলের ছাত্রী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিন বোন চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার আবছার উদ্দিনের মেয়ে আছমা আক্তার (১৬), তার বোন তাসফিয়া (১২) ও খালাতো বোন একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে পিংকি মনি মাতামুহুরী ব্রীজের পাশে নদীতে গোসল করতে যায়। এসময় তিনজনই একইসাথে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার সময় নদীর অপরপাশ থেকে লোকজন সাঁতরে এসে দুই বোনকে উদ্ধার করলেও পিংকি পানিতে ডুবে নিখোঁজ হয়। এসময় স্থানীয় লোকজন মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার ও সিভিল ডিফেন্স এর ডুবুরীর দল চট্টগ্রাম থেকে এসে বিকাল পৌনে ৫টার দিকে একই স্থান থেকে পিংকি আক্তারের লাশ উদ্ধার করে। এদিকে বিগত ২০১৮ সালে ফুটবল খেলে গোসল করতে নেমে একই এলাকায় চকরিয়া গ্রামার স্কুলের ৫ ছাত্র পানিতে ডুবে মারা যায়। ওই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় সৃষ্ট চোরাবলিতে পড়ে প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা জানায়, স্থানীয় কিছু দুর্বৃত্ত রাতের আধাঁরে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে। এতে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্ট হয়। এসব গর্তে পড়ে সর্বশেষ পিংকির মৃত্যু হয়েছে। তারা এসব বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবী জানান। চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার দিদারুল হক জানান, দুপুরে গোসলে নেমে তিন বোনের মধ্যে ২ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও পিংকি নিখোঁজ ছিল। পরে সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় ডুবুরী দল চট্টগ্রাম থেকে এসে পিংকির লাশ উদ্ধার করে। চকরিয়া বদরখালী নৌ পুলিশের ওসি আবুল কাশেম জানান, কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×