ঢাকা, ৩০ আগস্ট – গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
ঘোষণা অনুযায়ী, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে গণঅধিকার পরিষদ।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
এ কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন– ছাত্র, যুব, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণ ও সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে আয়োজিত এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হবে এবং দোষীদের শাস্তির দাবি উত্থাপন করা হবে।
প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাতে বিজয় নগরে আল রাজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ আগস্ট ২০২৫




মন্তব্য করুন