হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনুপ্রবেশ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্রের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ন


কলকাতা, ৩০ আগস্ট – ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মাথা কেটে টেবিলে রাখা উচিত- অনুপ্রবেশ ইস্যুতে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নদীয়া জেলার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের পশ্চিমবঙ্গ সরকারের পাট্টা বিলি অনুষ্ঠানে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।

কৃষ্ণনগরের পাট্টা বিলির অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতের বেআইনি অনুপ্রবেশ নিয়ে প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেন, ওরা খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী। ভারতের সীমান্ত রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রধানমন্ত্রী ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে বলেছেন, অনুপ্রবেশকারিদের জন্য ভারতের ভূগোলিক জনবিন্যাস বদলে যাচ্ছে। তিনি যখন এই কথাগুলো বলছেন, প্রথম সারিতে বসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে হেঁ হেঁ করে হাততালি দিচ্ছেন।

মহুয়া মৈত্র বলেন, আমার জিজ্ঞাসা, ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই? যদি অন্য দেশের মানুষেরা শয়ে-শয়ে, লাখে-লাখে, কোটিতে-কোটিতে ঢুকে যায়। আমাদের মা-বোনদের ওপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে। তাহলে প্রথমেই অমিত শাহর মাথা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত।

মহুয়া মৈত্র আরও বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সীমান্তকে রক্ষা করতে পারে না। যে প্রধানমন্ত্রী নিজেই বলছেন, বাইরে থেকে লোক এসে আমাদের মা-বোনদের দিকে নজর দিচ্ছে। আমাদের জমি দখল করে নিয়েছে। এই দোষ কার ? দোষটা আমাদের না আপনাদের? বিএসএফ তো আছেই, বিএসএফটা কি? আমরাই বিএসএফের ভয়ে থাকি। অনুপ্রবেশ করছে লোক আসছে, আমরা তো দেখি না।

বাংলাদেশের মানুষের সঙ্গে আমরা কেন খারাপ ব্যবহার করবো। আমাদের সবার পরিবার-পরিজন আছে বাংলাদেশের মানুষ থেকে। মানুষদের সঙ্গে সবসময় ভেদাভেদ সৃষ্টি করা, ভৌগোলিক পরিবেশ বলছেন এটা কি? এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদাও। আর কোনো কিছু না। মিশন ডেমোগ্রাফি মানেটা কি? শুধুমাত্র হিন্দু রাষ্ট্র তৈরি করা। আর যেখানেই মুসলমান দেখছো মাইনরিটি দেখছো তাদের ওপর লাঞ্ছনা-বঞ্চনা করা।

মহুয়া বলেন, বাংলাদেশি-বাংলাদেশি বলে আমরা দেখছি হরিয়ানা, গুরগাঁও, রাজস্থান যে কোনো বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষায় কথা বলছো আর যদি মুসলমান হও তাহলে ব্যাস।

সিএএ এবং এনআরসি নিয়েও কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ ঝেড়েছেন মহুয়া মৈত্র। তিনি বলেন, সিএএ এত ঘটা করে করলেন। পার্শ্ববর্তী দেশ থেকে সব হিন্দুরা নাকি এখানে আসবে। কই সিএএ চালু হয়ে গেল, এখন পর্যন্ত ২ হাজার লোক আসেনি পার্শ্ববর্তী দেশ থেকে। এখন ভোট আসছে আবার লাফাচ্ছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মাথা কেটে নেওয়ার মন্তব্যে মহুয়া মৈত্রের নামে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ, সীমান্ত রক্ষার ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন মহুয়া। সে কারণেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অনুপ্রবেশ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্রের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনুপ্রবেশ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্রের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ৩০ আগস্ট – ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মাথা কেটে টেবিলে রাখা উচিত- অনুপ্রবেশ ইস্যুতে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নদীয়া জেলার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের পশ্চিমবঙ্গ সরকারের পাট্টা বিলি অনুষ্ঠানে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।কৃষ্ণনগরের পাট্টা বিলির অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতের বেআইনি অনুপ্রবেশ নিয়ে প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেন, ওরা খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী। ভারতের সীমান্ত রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর।প্রধানমন্ত্রী ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে বলেছেন, অনুপ্রবেশকারিদের জন্য ভারতের ভূগোলিক জনবিন্যাস বদলে যাচ্ছে। তিনি যখন এই কথাগুলো বলছেন, প্রথম সারিতে বসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে হেঁ হেঁ করে হাততালি দিচ্ছেন।মহুয়া মৈত্র বলেন, আমার জিজ্ঞাসা, ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই? যদি অন্য দেশের মানুষেরা শয়ে-শয়ে, লাখে-লাখে, কোটিতে-কোটিতে ঢুকে যায়। আমাদের মা-বোনদের ওপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে। তাহলে প্রথমেই অমিত শাহর মাথা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত।মহুয়া মৈত্র আরও বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সীমান্তকে রক্ষা করতে পারে না। যে প্রধানমন্ত্রী নিজেই বলছেন, বাইরে থেকে লোক এসে আমাদের মা-বোনদের দিকে নজর দিচ্ছে। আমাদের জমি দখল করে নিয়েছে। এই দোষ কার ? দোষটা আমাদের না আপনাদের? বিএসএফ তো আছেই, বিএসএফটা কি? আমরাই বিএসএফের ভয়ে থাকি। অনুপ্রবেশ করছে লোক আসছে, আমরা তো দেখি না।বাংলাদেশের মানুষের সঙ্গে আমরা কেন খারাপ ব্যবহার করবো। আমাদের সবার পরিবার-পরিজন আছে বাংলাদেশের মানুষ থেকে। মানুষদের সঙ্গে সবসময় ভেদাভেদ সৃষ্টি করা, ভৌগোলিক পরিবেশ বলছেন এটা কি? এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদাও। আর কোনো কিছু না। মিশন ডেমোগ্রাফি মানেটা কি? শুধুমাত্র হিন্দু রাষ্ট্র তৈরি করা। আর যেখানেই মুসলমান দেখছো মাইনরিটি দেখছো তাদের ওপর লাঞ্ছনা-বঞ্চনা করা।মহুয়া বলেন, বাংলাদেশি-বাংলাদেশি বলে আমরা দেখছি হরিয়ানা, গুরগাঁও, রাজস্থান যে কোনো বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষায় কথা বলছো আর যদি মুসলমান হও তাহলে ব্যাস।সিএএ এবং এনআরসি নিয়েও কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ ঝেড়েছেন মহুয়া মৈত্র। তিনি বলেন, সিএএ এত ঘটা করে করলেন। পার্শ্ববর্তী দেশ থেকে সব হিন্দুরা নাকি এখানে আসবে। কই সিএএ চালু হয়ে গেল, এখন পর্যন্ত ২ হাজার লোক আসেনি পার্শ্ববর্তী দেশ থেকে। এখন ভোট আসছে আবার লাফাচ্ছে।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মাথা কেটে নেওয়ার মন্তব্যে মহুয়া মৈত্রের নামে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ, সীমান্ত রক্ষার ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন মহুয়া। সে কারণেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×