নেত্রকোনা, ৩১ আগস্ট – নেত্রকোণায় সদর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।
শনিবার (৩১ আগস্ট) উপজেলার মৌগাতি এলাকায় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
নিহতরা হলেন, মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ, রফিক মিয়া।
পুলিশ জানায়, শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যার করে। পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এতে চারজন আহত হয়। পরে আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।
পুলিশ আরও জানায়, রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজন মারা যান।




মন্তব্য করুন