টেকনাফে বিজিবি’র চেকপোস্টে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সিএনজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,উখিয়া ১৫নং জামতলি
রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৩ এর মৃত হারুনের ছেলে
মোহাম্মদ রফিক (২৯) এবং বান্দরবান আলীকদম
মান্নান মেম্বরপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে
আবুল কাশেম (২৬)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে
এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শনিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে টেকনাফ ২বিজিব ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা কুতুপালং হতে টেকনাফগামী একটি রেজিষ্ট্রার্ড বিহীন ‘সিএনজি’ (চেসিজ নং MBX0004CFMF116855 এবং ইঞ্জিন নং অস্পষ্ট) তল্লাশীর জন্য থামায়। সিএনসিজি’টি থামানোর পর, বিজিবি K-9 ইউনিটের দক্ষ সদস্য ডগ ‘মেঘলা’ (বিজিডি-১০৮৯, নারকোটিক্স, মহিলা) তল্লাশি শুরু করলে তাৎক্ষণিকভাবে সিএনজি’র পিছনের সিটের বাম পাশে বসা বস্তাসহ একজন আসনধারীর বস্তায় ক্রমাগত সংকেত দিতে থাকে। একই মুহূর্তে ঐ আসনের আরোহীর সন্দেহজনক আচরণ কর্তব্যরত বিজিবি সৈনিকদের নজরে আসে। পরবর্তীতে সৈনিকরা তাকে এবং বস্তাটি তল্লাশি করে বস্তার ভিতরে রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত সরঞ্জামাদির নিচে লুকানো বিশেষভাবে মোড়কজাতকৃত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। উক্ত সময়ে অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত সিএনজি’র চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল কর্তৃক তাকে আটক করে। বর্তমানে, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ধৃত আসামীদের বিস্তারিত পরিচয় নিম্নরূপ:
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
তিনি আরো জানান,এই অভিযানটি মাদক পাচারকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে যে, কোনো অপতৎপরতাই বিজিবি’র নজর এড়াতে পারবে না এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।




মন্তব্য করুন