হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মোটরসাইকেলযোগে ইয়াবা পাচারকালে আটক-১,পলাতক-১

আব্দুস সালাম,টেকনাফ:

আব্দুস সালাম,টেকনাফ:

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এসময় এক মাদক কারবারী পালিয়ে যায়।

আটক মাদক কারবারী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার জাফর আলমের ছেলে সাইফুল ইসলাম(৩১)। পলাতক মাদক কারবারী হলেন, টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ড কুলাল পাড়ার নুরুল ইসলামের ছেলে রবিউল আলম (জিকু) (৩০)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ৩.৫ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে মৌলভীপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় টহল পরিচালনাকালে মাতব্বরপাড়া থেকে একটি মোটরসাইকেল আসতে দেখতে পায়। পরবর্তীতে, মোটরসাইকেল চালক এবং দ্বিতীয় আসনধারী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা মাদকের প্যাকেটটি পার্শ্ববর্তী ধান ক্ষেতে লুকিয়ে দ্রুত পালিয়ে যাবার সময় মোটরসাইকেলসহ হাতেনাতে একজনকে আটক করা হয়। তবে, তার অপর সহযোগী রাতের আঁধারে গ্রামের ভিতরে পালিয়ে যায় । এসময়, আসামির পলিব্যাগে মোড়ানো মাদকের প্যাকেটটি খুলে ২ হাজার পিস ইয়াবা পাওয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানা যায়, আটক মাদক ব্যাবসায়ী ও পলাতক আসামি মিলে উচ্চমূল্যে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে বের হয়েছিলেন। স্থানীয় সুত্রে আরও জানা যায়, তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। বর্তমানে আটককৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তিনি আরো জানান,এই অভিযানটি মাদক পাচারকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে যে, কোনো অপতৎপরতাই বিজিবি’র নজর এড়াতে পারবে না এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে মোটরসাইকেলযোগে ইয়াবা পাচারকালে আটক-১,পলাতক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মোটরসাইকেলযোগে ইয়াবা পাচারকালে আটক-১,পলাতক-১

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ: | প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
Print Image
টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এসময় এক মাদক কারবারী পালিয়ে যায়। আটক মাদক কারবারী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার জাফর আলমের ছেলে সাইফুল ইসলাম(৩১)। পলাতক মাদক কারবারী হলেন, টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ড কুলাল পাড়ার নুরুল ইসলামের ছেলে রবিউল আলম (জিকু) (৩০)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ৩.৫ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে মৌলভীপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় টহল পরিচালনাকালে মাতব্বরপাড়া থেকে একটি মোটরসাইকেল আসতে দেখতে পায়। পরবর্তীতে, মোটরসাইকেল চালক এবং দ্বিতীয় আসনধারী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা মাদকের প্যাকেটটি পার্শ্ববর্তী ধান ক্ষেতে লুকিয়ে দ্রুত পালিয়ে যাবার সময় মোটরসাইকেলসহ হাতেনাতে একজনকে আটক করা হয়। তবে, তার অপর সহযোগী রাতের আঁধারে গ্রামের ভিতরে পালিয়ে যায় । এসময়, আসামির পলিব্যাগে মোড়ানো মাদকের প্যাকেটটি খুলে ২ হাজার পিস ইয়াবা পাওয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানা যায়, আটক মাদক ব্যাবসায়ী ও পলাতক আসামি মিলে উচ্চমূল্যে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে বের হয়েছিলেন। স্থানীয় সুত্রে আরও জানা যায়, তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। বর্তমানে আটককৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো জানান,এই অভিযানটি মাদক পাচারকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে যে, কোনো অপতৎপরতাই বিজিবি'র নজর এড়াতে পারবে না এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×