হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিপণনের দায়ে বেকারীকে ৫০ হাজার জরিমানা

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিপণনের দায়ে একটি বেকারিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রোট রুপায়ন দেব এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় আর রহমান নামক বেকারিতে এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানা পুলিশের একটি টিম, চকরিয়া পৌরসভার স্যানেটারি পরিদর্শক এবং আদালতের পেশকার।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব। তিনি বলেন, খাবার তৈরি ও বিপণন তদারকিতে নিয়োজিত সংশ্লিষ্ট কতৃপক্ষের অভিযোগের আলোকে সোমবার সকালে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় দেখা গেছে, ওই বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে। আবার এসব খাবার শোরুমে তুলে বিক্রি করছে।

তিনি বলেন, অভিযানে ওই বেকারিতে অসঙ্গতি পেয়েছে আদালত। এরই প্রেক্ষিতে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় আর রহমান নামক ওই
বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

বিপজ্জনক খাবার গ্রহন থেকে ভোক্তা সাধারণকে সুরক্ষা নিশ্চিত কল্পে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিপণনের দায়ে বেকারীকে ৫০ হাজার জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিপণনের দায়ে বেকারীকে ৫০ হাজার জরিমানা

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিপণনের দায়ে একটি বেকারিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রোট রুপায়ন দেব এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় আর রহমান নামক বেকারিতে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানা পুলিশের একটি টিম, চকরিয়া পৌরসভার স্যানেটারি পরিদর্শক এবং আদালতের পেশকার। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব। তিনি বলেন, খাবার তৈরি ও বিপণন তদারকিতে নিয়োজিত সংশ্লিষ্ট কতৃপক্ষের অভিযোগের আলোকে সোমবার সকালে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা গেছে, ওই বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে। আবার এসব খাবার শোরুমে তুলে বিক্রি করছে। তিনি বলেন, অভিযানে ওই বেকারিতে অসঙ্গতি পেয়েছে আদালত। এরই প্রেক্ষিতে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় আর রহমান নামক ওই বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বিপজ্জনক খাবার গ্রহন থেকে ভোক্তা সাধারণকে সুরক্ষা নিশ্চিত কল্পে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×