হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সূচনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, পুতুলসহ ৩৫ জনের নামে দুদকের মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন


ঢাকা, ০২ সেপ্টেম্বর – সূচনা ফাউন্ডেশন নামের ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দানের নামে ঘুস আদায় ও ৪৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

গত বছরের ৫ আগস্টের পর সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করে এনবিআর। চলতি বছরের ২৯ জানুয়ারি সূচনা ফাউন্ডেশনে অভিযান চালায় দুদক। সেসময় প্রতিষ্ঠানটিকে অস্তিত্বহীন বলে জানায় দুদক।

গত ২০ মার্চ ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পুতুলসহ দুজনের নামে মামলা করে দুদক।

দুদকের অভিযোগে বলা হয়, পুতুলসহ অন্য আসামিরা সূচনা ফাউন্ডেশন নামীয় নামসর্বস্ব প্রতিষ্ঠান গঠন করে এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নেন। এরপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের কাছ থেকে ডোনেশনের নামে ঘুস আদায় করে উক্ত টাকা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে ৪৪৮ কোটি টাকা আত্মসাৎ করেন।

এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ আসামি ১৬ জন
দুদকের অভিযোগে বলা হয়, এনবিআরের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনকে কর ছাড় দিয়েছেন। ফলে শতকোটি টাকার কর ফাঁকি ও আত্মসাৎ হয়েছে।

এনবিআরের আসামিরা হলেন- সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান, সদস্য মীর মুস্তাক আলী, সাবেক সদস্য চৌধুরী আমির হোসেন, সদস্য পারভেজ ইকবাল, সদস্য মো. ফরিদ উদ্দিন, সদস্য মো. ফিরোজ শাহ আলম, সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, ড. মাহবুবুর রহমান, সদস্য মো. লোকমান চৌধুরী, সাবেক সদস্য মো. রেজাউল হাসান, সাবেক সদস্য মো. জিয়া উদ্দিন মাহমুদ, সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য এ এফ এম শাহরিয়ার মোল্লা ওরফে আবু ফয়সাল মো. শাহরিয়ার মোল্লা, সাবেক সদস্য সুলতান মো. ইকবাল, সদস্য তন্দ্রা সিকদার ও সাবেক সদস্য কালীপদ হালদার।

দুদকের অভিযোগে বলা হয়, আসামিরা সূচনা ফাউন্ডেশন নামীয় নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে প্রদান করা টাকা এবং ওই নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের হিসেবে প্রাপ্ত টাকা আয়কর আইনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আয়কর মওকুফ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। তারা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হয়ে বা অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ৪৪৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ১৯৩ টাকা এবং সূচনা ফাউন্ডেশন ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৪-২৫ পর্যন্ত মোট ৯৯ লাখ ৪ হাজার ৫৩১ টাকা কর জমা প্রদান না করে প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন।

আসামিরা সূচনা ফাউন্ডেশন নামীয় প্রতিষ্ঠান গঠন করে সূচনা ফাউন্ডেশনের নামীয় ১৪টি ব্যাংক হিসাবে ৯৩০ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার ৯৫৯ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগে বলা হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সূচনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, পুতুলসহ ৩৫ জনের নামে দুদকের মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সূচনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, পুতুলসহ ৩৫ জনের নামে দুদকের মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ সেপ্টেম্বর – সূচনা ফাউন্ডেশন নামের ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দানের নামে ঘুস আদায় ও ৪৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।গত বছরের ৫ আগস্টের পর সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করে এনবিআর। চলতি বছরের ২৯ জানুয়ারি সূচনা ফাউন্ডেশনে অভিযান চালায় দুদক। সেসময় প্রতিষ্ঠানটিকে অস্তিত্বহীন বলে জানায় দুদক।গত ২০ মার্চ ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পুতুলসহ দুজনের নামে মামলা করে দুদক।দুদকের অভিযোগে বলা হয়, পুতুলসহ অন্য আসামিরা সূচনা ফাউন্ডেশন নামীয় নামসর্বস্ব প্রতিষ্ঠান গঠন করে এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নেন। এরপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের কাছ থেকে ডোনেশনের নামে ঘুস আদায় করে উক্ত টাকা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে ৪৪৮ কোটি টাকা আত্মসাৎ করেন।এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ আসামি ১৬ জনদুদকের অভিযোগে বলা হয়, এনবিআরের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনকে কর ছাড় দিয়েছেন। ফলে শতকোটি টাকার কর ফাঁকি ও আত্মসাৎ হয়েছে।এনবিআরের আসামিরা হলেন- সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান, সদস্য মীর মুস্তাক আলী, সাবেক সদস্য চৌধুরী আমির হোসেন, সদস্য পারভেজ ইকবাল, সদস্য মো. ফরিদ উদ্দিন, সদস্য মো. ফিরোজ শাহ আলম, সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, ড. মাহবুবুর রহমান, সদস্য মো. লোকমান চৌধুরী, সাবেক সদস্য মো. রেজাউল হাসান, সাবেক সদস্য মো. জিয়া উদ্দিন মাহমুদ, সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য এ এফ এম শাহরিয়ার মোল্লা ওরফে আবু ফয়সাল মো. শাহরিয়ার মোল্লা, সাবেক সদস্য সুলতান মো. ইকবাল, সদস্য তন্দ্রা সিকদার ও সাবেক সদস্য কালীপদ হালদার।দুদকের অভিযোগে বলা হয়, আসামিরা সূচনা ফাউন্ডেশন নামীয় নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে প্রদান করা টাকা এবং ওই নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের হিসেবে প্রাপ্ত টাকা আয়কর আইনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আয়কর মওকুফ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। তারা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হয়ে বা অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ৪৪৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ১৯৩ টাকা এবং সূচনা ফাউন্ডেশন ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৪-২৫ পর্যন্ত মোট ৯৯ লাখ ৪ হাজার ৫৩১ টাকা কর জমা প্রদান না করে প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন।আসামিরা সূচনা ফাউন্ডেশন নামীয় প্রতিষ্ঠান গঠন করে সূচনা ফাউন্ডেশনের নামীয় ১৪টি ব্যাংক হিসাবে ৯৩০ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার ৯৫৯ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগে বলা হয়।সূত্র: জাগো নিউজএনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×