হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্বশুর-শাশুড়িকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন


কলকাতা, ০৩ সেপ্টেম্বর – চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বশুর-শাশুড়ি ও তাদের তিন মেয়েকে অচেতন করে দিয়েছিলেন বাড়ির দুই বউ। এরপর বিবাহিত একই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তারা। তবে তার সঙ্গে স্বপ্নের ঘর বাঁধার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন দুই জা।

ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায় ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ইয়াসিন শেখ এবং আনিসুর শেখের স্ত্রী নিখোঁজ হয়ে যান। তবে ওই দুই ভাই অভিযোগ করেন, প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছেন। আরিফের স্ত্রীও একই অভিযোগ করেন। মঙ্গলবার এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শেষমেশ দুই বধূকেই পাকড়াও করেছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই গৃহবধূ স্বীকার করেন, আটঘাট বেঁধেই তারা একই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন। পালানোর সময় যাতে তাদের কেউ বাধা দিতে না পারে, সে জন্য বাড়ির সবাইকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন। বুধবার পুলিশ ভ্যানে বসে ছোট বউ জানান, তারা একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।

শ্বশুর-শাশুড়ি এবং মেয়েদের চায়ে কি বিষ মিশিয়েছিলেন? ছোট বউ নাজমা বললেন, ‘না, না ওগুলো ঘুমের ওষুধ।’ কেন করলেন এমনটা? এবার জবাব দিলেন পাশে বসা বড় জা কুলচান। তার স্পষ্ট কথা, ‘চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলাম। আমরা পালানোর সময় যাতে কেউ আটকাতে না পারে সে জন্য করেছি।’ এক প্রেমিকের সঙ্গেই দুজন পালিয়েছিলেন? বড় বউ মাথা নেড়ে বললেন, ‘হ্যাঁ।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শ্বশুর-শাশুড়িকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্বশুর-শাশুড়িকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৩ সেপ্টেম্বর – চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বশুর-শাশুড়ি ও তাদের তিন মেয়েকে অচেতন করে দিয়েছিলেন বাড়ির দুই বউ। এরপর বিবাহিত একই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তারা। তবে তার সঙ্গে স্বপ্নের ঘর বাঁধার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন দুই জা।ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায় ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ইয়াসিন শেখ এবং আনিসুর শেখের স্ত্রী নিখোঁজ হয়ে যান। তবে ওই দুই ভাই অভিযোগ করেন, প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছেন। আরিফের স্ত্রীও একই অভিযোগ করেন। মঙ্গলবার এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শেষমেশ দুই বধূকেই পাকড়াও করেছে পুলিশ।পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই গৃহবধূ স্বীকার করেন, আটঘাট বেঁধেই তারা একই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন। পালানোর সময় যাতে তাদের কেউ বাধা দিতে না পারে, সে জন্য বাড়ির সবাইকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন। বুধবার পুলিশ ভ্যানে বসে ছোট বউ জানান, তারা একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।শ্বশুর-শাশুড়ি এবং মেয়েদের চায়ে কি বিষ মিশিয়েছিলেন? ছোট বউ নাজমা বললেন, ‘না, না ওগুলো ঘুমের ওষুধ।’ কেন করলেন এমনটা? এবার জবাব দিলেন পাশে বসা বড় জা কুলচান। তার স্পষ্ট কথা, ‘চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলাম। আমরা পালানোর সময় যাতে কেউ আটকাতে না পারে সে জন্য করেছি।’ এক প্রেমিকের সঙ্গেই দুজন পালিয়েছিলেন? বড় বউ মাথা নেড়ে বললেন, ‘হ্যাঁ।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×