কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুন-২০২৫ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার চেষ্টা করার সময় এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শহরতলির উত্তরন মডেল স্কুল এন্ড কলেজে জেলা পুলিশের তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার শুরু হওয়ার আগে প্রার্থীদের কাগজপত্র ফেস ডিটেকশন ক্যামেরায় যাচাই করা হয়। এ সময় মুহিদ আল কাদের (২০), উখিয়া উপজেলার গৌজঘোনার শাহ ইউনু পুত্র, মূল পরীক্ষার্থীর ছদ্মবেশে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করার বিষয়টি ধরা পড়ে। তার কাছ থেকে নগদ দশ হাজার টাকা জব্দ করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় মুহিদ আল কাদের স্বীকার করেছেন যে, আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিয়োগ বোর্ডের চেয়ারম্যান, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালনা করা হয়। কক্সবাজার পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন পুরো কার্যক্রম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করেন।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা




মন্তব্য করুন