হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন


ঢাকা, ০৪ সেপ্টেম্বর – ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের সব বিষয় দেখভাল করে। গেল বছরখানেক ধরে এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে ছিল। তবে আজ (৪ সেপ্টেম্বর) নির্বাচনের মাধ্যমে নতুন করে শুরুর পথে সংগঠনটি। আর সেই যাত্রায় কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন।

কোয়াবের নির্বাচনের পদ সংখ্যা ১১টি। এর মধ্যে ১০ পদেই একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। কেবল সভাপতি পদের লড়াই হয়েছে আজ। তবে সভাপতি পদেও নির্বাচন হতো না। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এই পদে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে স্রেফ অটো পাস তকমা সরাতে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় নির্বাচন শুরু হয়। পাঁচটা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার স্বশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটের মাঝে ১৮৮ জন ভোট দিয়েছেন। যেখানে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান ৩৪টি ভোট।

এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ সেপ্টেম্বর – ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের সব বিষয় দেখভাল করে। গেল বছরখানেক ধরে এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে ছিল। তবে আজ (৪ সেপ্টেম্বর) নির্বাচনের মাধ্যমে নতুন করে শুরুর পথে সংগঠনটি। আর সেই যাত্রায় কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন।কোয়াবের নির্বাচনের পদ সংখ্যা ১১টি। এর মধ্যে ১০ পদেই একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। কেবল সভাপতি পদের লড়াই হয়েছে আজ। তবে সভাপতি পদেও নির্বাচন হতো না। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এই পদে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে স্রেফ অটো পাস তকমা সরাতে।বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় নির্বাচন শুরু হয়। পাঁচটা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার স্বশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটের মাঝে ১৮৮ জন ভোট দিয়েছেন। যেখানে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান ৩৪টি ভোট।এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×