ওয়াশিংটন, ০৫ সেপ্টেম্বর – ফিলিস্তিনের তিনটি প্রভাবশালী মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সংস্থাগুলো হলো আল-হক, ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের কাজে সরাসরি সহায়তা করেছে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
ট্রাম্প প্রশাসন এর আগে আইসিসিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছিল, যখন আদালত গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
রুবিও বলেন, আইসিসির সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার বিরুদ্ধে এবং আমাদের সেনাবাহিনী, সার্বভৌমত্ব ও মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও কঠোর ও কার্যকর প্রতিক্রিয়া জানাবে। যারা এই ধরনের আন্তর্জাতিক অপব্যবহারে সহায়তা করে তাদের শাস্তি দেওয়া হবে।
রামাল্লাহ-ভিত্তিক আল-হক দীর্ঘদিন ধরে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি নিপীড়নের জবাবদিহি চেয়ে কাজ করে আসছে ও বিভিন্ন দেশে আইনি পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছে।




মন্তব্য করুন