কক্সবাজারের চাঞ্চল্যকর টমটম চালক সোহেল হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মনসুর আলম ওরফে ধলাইয়া কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গত ২ আগস্ট সোহেল টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন রামুর রশিদনগর ইউনিয়নের একটি নালায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার ৪ আগস্ট রামু থানায় মামলা দায়ের করে।
গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব-১৫ অভিযান চালিয়ে শাহ আলমের পুত্র মনসুরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, টাকা হাতিয়ে নিতে সহযোগীদের সঙ্গে মিলে সোহেলকে হত্যা করে টমটম ছিনিয়ে নেয়। প্রথমে এলোপাতাড়ি মারধর ও পরে ছুরিকাঘাতের পর গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ নালায় ফেলে পালিয়ে যায় আসামিরা।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
###




মন্তব্য করুন