হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্ট-ঔষধসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১,১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ঔষধ জব্দ করা হয়। পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করে কোস্ট গার্ড।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জব্দকৃত মালামাল ও নৌযান আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্ট-ঔষধসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্ট-ঔষধসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১,১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ঔষধ জব্দ করা হয়। পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করে কোস্ট গার্ড। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়। জব্দকৃত মালামাল ও নৌযান আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×