হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ সেপ্টেম্বর – জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার দিন ধার্য করা হয়েছে আজ রবিবার (৭ সেপ্টেম্বর)।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হবে।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভাইস চ্যান্সেলর হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামির বিরুদ্ধে বিচার চলছে। এদের মধ্যে ২৪ জন এখনও পলাতক। কারাগারে থাকা ছয় আসামিকে আজ সকালে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করবে পুলিশ। তারা হলেন— এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এর আগে গত ২৮ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মাধ্যমে। সেদিন রংপুরে কর্মরত এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হকও সাক্ষ্য দেন। তবে তার জেরা শেষ হয়নি। আজকের কার্যক্রমের শুরুতেই আসামিপক্ষের আইনজীবীরা মঈনুলকে জেরা করবেন।

গত ২৭ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এর আগে ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পলাতক আসামিদের জন্য সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়, যারা গত ২২ জুলাই থেকে শুনানিতে অংশ নিচ্ছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ সেপ্টেম্বর – জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার দিন ধার্য করা হয়েছে আজ রবিবার (৭ সেপ্টেম্বর)।এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হবে।মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভাইস চ্যান্সেলর হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামির বিরুদ্ধে বিচার চলছে। এদের মধ্যে ২৪ জন এখনও পলাতক। কারাগারে থাকা ছয় আসামিকে আজ সকালে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করবে পুলিশ। তারা হলেন— এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।এর আগে গত ২৮ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মাধ্যমে। সেদিন রংপুরে কর্মরত এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হকও সাক্ষ্য দেন। তবে তার জেরা শেষ হয়নি। আজকের কার্যক্রমের শুরুতেই আসামিপক্ষের আইনজীবীরা মঈনুলকে জেরা করবেন।গত ২৭ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এর আগে ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পলাতক আসামিদের জন্য সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়, যারা গত ২২ জুলাই থেকে শুনানিতে অংশ নিচ্ছেন।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×