কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি মাটি পরিবহনের অভিযোগে একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। এ সময় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের পশ্চিম হলদিয়া এলাকায় আবু তাহের শিকদারের বাড়ি থেকে পাহাড়ি মাটিসহ ডাম্পারটি জব্দ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে অভিযানে হলদিয়াপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসানসহ রেঞ্জের কর্মীরা অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় পাহাড়ি মাটিসহ ডাম্পার জব্দ, আটক ১ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি মাটি পরিবহনের অভিযোগে একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। এ সময় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। সোমবার (২৬ অ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন