হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই আন্দোলনে হামলা ও বিস্ফোরণ মামলার আসামি মহেশখালীর মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জুলাই আন্দোলনে হামলা ও বিস্ফোরণ মামলার পলাতক আসামি
এসএম আবু হায়দারকে মাতারবাড়ী থেকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

৭ সেপ্টেম্বর (রবিবার) বিকালে মাতারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে মহেশখালী থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা,বিস্ফোরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, একাধিক মামলার পলাতক আসামি হিসেবে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবু হায়দারকে বেলা ২টার দিকে মাতারবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি মাতারবাড়ির আলোচিত বিস্ফোরক দ্রব্য মামলা, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া ১৫৩ জনের বিরুদ্ধে মামলার এজাহারে নামীয় আসামি। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এসব মামলা হয়। তবে কোনো মামলায় তিনি আদালত থেকে জামিন নেননি।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) মাতারবাড়ি ইউনিয়নের তিনতামাঝি পাড়া এলাকায় একটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সংশ্লিষ্ট কতৃপক্ষকে ম্যানেজ করে তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলেন।

২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে সে সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, ভোট কারচুপির মাধ্যমে গভীর রাতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন-সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই আন্দোলনে হামলা ও বিস্ফোরণ মামলার আসামি মহেশখালীর মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই আন্দোলনে হামলা ও বিস্ফোরণ মামলার আসামি মহেশখালীর মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী:: | প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
Print Image
মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জুলাই আন্দোলনে হামলা ও বিস্ফোরণ মামলার পলাতক আসামি এসএম আবু হায়দারকে মাতারবাড়ী থেকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকালে মাতারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে মহেশখালী থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা,বিস্ফোরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, একাধিক মামলার পলাতক আসামি হিসেবে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবু হায়দারকে বেলা ২টার দিকে মাতারবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাতারবাড়ির আলোচিত বিস্ফোরক দ্রব্য মামলা, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া ১৫৩ জনের বিরুদ্ধে মামলার এজাহারে নামীয় আসামি। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এসব মামলা হয়। তবে কোনো মামলায় তিনি আদালত থেকে জামিন নেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) মাতারবাড়ি ইউনিয়নের তিনতামাঝি পাড়া এলাকায় একটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সংশ্লিষ্ট কতৃপক্ষকে ম্যানেজ করে তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলেন। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে সে সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, ভোট কারচুপির মাধ্যমে গভীর রাতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন-সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×