হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলকাতায় জন্মদিনের পার্টিতে বন্ধুদের হাতে ধর্ষণ! থানায় অভিযোগ তরুণীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন


কলকাতা, ০৭ সেপ্টেম্বর – ফের কলকাতার বুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। এবার জন্মদিনের পার্টিতে গিয়ে বন্ধুদের হাতে ধর্ষণের শিকার হলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত রিজেন্ট পার্ক এলাকায়। এরই মধ্যেই নির্যাতিতা তরুণী হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই বন্ধুর নামে।

অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ সংঘবদ্ধ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় একটি আবাসনে এক বন্ধুর সঙ্গে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। জন্মদিনের পার্টির খাওয়া-দাওয়ার পর দুজনে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা খুলে বলেন।

এরপর শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কলকাতার হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী।

কিছুদিন আগেই কলকাতার আইন কলেজের হোস্টেলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের খোদ কলকাতার বুকে জন্মদিনের পার্টিতে ধর্ষণের ঘটনা ঘটলো।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলকাতায় জন্মদিনের পার্টিতে বন্ধুদের হাতে ধর্ষণ! থানায় অভিযোগ তরুণীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলকাতায় জন্মদিনের পার্টিতে বন্ধুদের হাতে ধর্ষণ! থানায় অভিযোগ তরুণীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৭ সেপ্টেম্বর – ফের কলকাতার বুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। এবার জন্মদিনের পার্টিতে গিয়ে বন্ধুদের হাতে ধর্ষণের শিকার হলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত রিজেন্ট পার্ক এলাকায়। এরই মধ্যেই নির্যাতিতা তরুণী হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই বন্ধুর নামে।অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ সংঘবদ্ধ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় একটি আবাসনে এক বন্ধুর সঙ্গে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। জন্মদিনের পার্টির খাওয়া-দাওয়ার পর দুজনে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা খুলে বলেন।এরপর শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কলকাতার হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী।কিছুদিন আগেই কলকাতার আইন কলেজের হোস্টেলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের খোদ কলকাতার বুকে জন্মদিনের পার্টিতে ধর্ষণের ঘটনা ঘটলো। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×