হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ছড়ায় অবৈধ বাঁধ, বন বিভাগের অভিযানে অপসারণ

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার দোছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের ছড়ায় পানির স্বাভাবিক প্রবাহ আটকিয়ে মাছ চাষের চেষ্টা করেছিল একটি প্রভাবশালী চক্র। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ বাঁধ (গোদা) কেটে ফেলা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোছড়ি বিটের হরিণমারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, খুরুইল্লাঝিরি ও হরিণমারা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ছড়ার পানিপ্রবাহ আটকে দিয়ে মাছ চাষের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছিল। এতে বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এ ঘটনায় অভিযুক্তের নাম মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় মৃত ফরিদ আলমের ছেলে। তবে এ কাজে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সহকর্মী ও সিপিজি সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধ কেটে দেন। এর ফলে ছড়ার স্বাভাবিক প্রবাহ পুনরায় সচল হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “সংরক্ষিত বনাঞ্চলের কোনো প্রাকৃতিক সম্পদ দখল বা ক্ষতিসাধনের সুযোগ কাউকেই দেওয়া হবে না। পরিবেশ ও বনের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

তিনি বলেন, পাহাড়ি ছড়া ও ঝিরি দেশের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রাকৃতিক পানির উৎসকে বাধাগ্রস্ত করলে স্থানীয় পরিবেশের উপর ভয়াবহ প্রভাব পড়ে, যা শেষ পর্যন্ত বনাঞ্চল ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ছড়ায় অবৈধ বাঁধ, বন বিভাগের অভিযানে অপসারণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ছড়ায় অবৈধ বাঁধ, বন বিভাগের অভিযানে অপসারণ

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার দোছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের ছড়ায় পানির স্বাভাবিক প্রবাহ আটকিয়ে মাছ চাষের চেষ্টা করেছিল একটি প্রভাবশালী চক্র। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ বাঁধ (গোদা) কেটে ফেলা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোছড়ি বিটের হরিণমারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, খুরুইল্লাঝিরি ও হরিণমারা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ছড়ার পানিপ্রবাহ আটকে দিয়ে মাছ চাষের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছিল। এতে বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ঘটনায় অভিযুক্তের নাম মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় মৃত ফরিদ আলমের ছেলে। তবে এ কাজে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সহকর্মী ও সিপিজি সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধ কেটে দেন। এর ফলে ছড়ার স্বাভাবিক প্রবাহ পুনরায় সচল হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “সংরক্ষিত বনাঞ্চলের কোনো প্রাকৃতিক সম্পদ দখল বা ক্ষতিসাধনের সুযোগ কাউকেই দেওয়া হবে না। পরিবেশ ও বনের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” তিনি বলেন, পাহাড়ি ছড়া ও ঝিরি দেশের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রাকৃতিক পানির উৎসকে বাধাগ্রস্ত করলে স্থানীয় পরিবেশের উপর ভয়াবহ প্রভাব পড়ে, যা শেষ পর্যন্ত বনাঞ্চল ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×