হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের প্রতিনিধিদল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ সেপ্টেম্বর – ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে দলটি।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান মুনির সাতৌরি। সফরকালে সরকারের দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করবেন তারা। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

জানা যায়, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল কক্সবাজারও সফর করবেন। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তারা।

কূটনৈতিক সূত্র জানায়, চলতি মাসে ব্রাসেলস থেকে অভিবাসন ব্যবস্থাপনা, মানবাধিকার, সম্ভাব্য নির্বাচন পর্যবেক্ষণ ও বিনিয়োগ অর্থায়ন নিয়ে একাধিক সফর অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ও ব্রাসেলস উভয়ই এসব বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনার প্রত্যাশা করছে।

এদিকে সম্প্রতি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশ-ইইউ সম্পর্কের একটি ‘সমন্বিত পর্যালোচনা’ অনুষ্ঠিত হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের প্রতিনিধিদল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের প্রতিনিধিদল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ সেপ্টেম্বর – ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে দলটি।প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান মুনির সাতৌরি। সফরকালে সরকারের দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করবেন তারা। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।জানা যায়, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল কক্সবাজারও সফর করবেন। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তারা।কূটনৈতিক সূত্র জানায়, চলতি মাসে ব্রাসেলস থেকে অভিবাসন ব্যবস্থাপনা, মানবাধিকার, সম্ভাব্য নির্বাচন পর্যবেক্ষণ ও বিনিয়োগ অর্থায়ন নিয়ে একাধিক সফর অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ও ব্রাসেলস উভয়ই এসব বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনার প্রত্যাশা করছে।এদিকে সম্প্রতি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশ-ইইউ সম্পর্কের একটি ‘সমন্বিত পর্যালোচনা’ অনুষ্ঠিত হয়।সূত্র: জাগো নিউজএনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×